ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল টিপুর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ১২ এপ্রিল ২০২৩
ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল টিপুর
ফাইল ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় টিপু লস্কর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু উপজেলার শ্রীরামপুর এলাকার লতা লস্করের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বলিদাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন টিপু। পথে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ছিটকে রাস্তার ওপর পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কালীগঞ্জ থানার ওসি রহিম মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে ট্রাকসহ পালিয়ে গেছেন চালক। ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!