[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাক, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শুঁটকি ব্রিজ এলাকায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মজনু মিয়া এবং নুর জাহান বেগম। তবে নুর জাহান বেগমের পুরো পরিচয় জানা যায়নি।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে শুঁটকি ব্রিজ এলাকায় ট্রাক, পিকআপ ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন চারজন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!