[ দেশজুড়ে ]
স্বামীর সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল জুলির
ফাইল ফটো
পাবনার ঈশ্বরদী উপজেলায় স্বামীর সামনে ট্রাকচাপায় জুলি খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলি খাতুন পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রামের জুয়েল রানার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ত্রী জুলি খাতুনকে মোটরসাইকেলে নিয়ে পাবনার উদ্দেশে যাচ্ছিলেন জুয়েল রানা। পথে দাশুড়িয়া বাজারের গাফ্ফার প্লাজার সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকার পৃষ্ট হন জুলি। ট্রাকের ধাক্কায় জুয়েল রানা আহত হলেও তার চোখের সামনেই মারা যান স্ত্রী জলি।
.png)
পাকশী হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক ও হেলপার।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!