ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫০, ২২ এপ্রিল ২০২৩
ময়মনসিংহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ছবি: আঞ্জুমান ঈদগাহ মাঠ

ময়মনসিংহ জেলার প্রায় দুই হাজার স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।

এদিকে ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়, আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল ৭টা ১৫ মিনিটে, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও জেলাখানা মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহের বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার।

Advertisement

তিনি বলেন, করোনার কারণে গত কয়েক বছর ঈদের নামাজ শেষে কোলাকুলি করা নিষেধ ছিল। এ বছর সেই বিধিনিষেধ নেই। সকল মুসল্লিরা ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করতে পারবেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঈদ উপলক্ষে যেকোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আঞ্জুমান ঈদগাহ মাঠে। ফলে এই মাঠের আশপাশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!