ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৭, ২২ এপ্রিল ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়
ছবি: জেলা ঈদগাহ মাঠ

আজ উদযাপিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ ময়দানে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল ৮টায়। 

এতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। 

ঈদ জামাত পালনে সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। এদিকে শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ঈদগাহ ময়দানের প্রস্ততি কাজ পরির্দশন করেছেন ডিসি মো. শাহাগীর আলম।

Advertisement

এসময় তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৈরী আবহাওয়ায় যাতে নামাজে কোন রকম ব্যঘাত না ঘটে সেজন্য প্রয়োজণীয় দিক নির্দেশনা দেন। তিনি জানান, আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে ও মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
এছাড়াও কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম, ভাদুঘর ফাঁটা পুকুর ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গন, পূর্বমেড্ডা বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গন, শরীফপুর ঈদগাহ মাঠসহ জেলার ৯৮৬ টি ঈদাগহ ও ৪৯৬ টি মসজিদে সকাল ৮টা থেকে ৯টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!