গতকাল বুধবার কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। রতন ওই গ্রামের মৃত বাহাদুর সরকারের ছেলে। তিনি শ্যামপুর মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউট থেকে চলতি বছর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছিলেন।
জানা যায়, সকালে ভাত খাওয়ার পর পানি পান করেন রতন। এ সময় গলায় পানি আটকে গেলে গুরুতর অসুস্থ হন তিনি। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
কাজিপুর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।