ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জঙ্গলে মিললো শিশু রজনীর নিথর দেহ, মাথায় আঘাতের চিহ্ন 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭, ৬ মে ২০২৩
জঙ্গলে মিললো শিশু রজনীর নিথর দেহ, মাথায় আঘাতের চিহ্ন 
শিশু মায়েদা আক্তার রজনী

বগুড়ার ধুনট উপজেলায় জঙ্গল থেকে শিশু মায়েদা আক্তার রজনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় ওই উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশে জঙ্গলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আট বছরের শিশু রজনী এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের গাজীউর রহমান তালুকদারের মেয়ে। সে এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে এলাঙ্গি বাজারে যায় রজনী। ওইদিন  থেকে নিখোঁজ ছিল রজনী। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। অবশেষ  শুক্রবার দুপুরে ধুনট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এরপরে মেয়েকে তিনি ঠিকই খুঁজে পেলেন। তবে নিথর দেহে। সন্ধ্যায় খবর পেয়ে জঙ্গলে রজনীর মরদেহ দেখতে পান স্বজনরা। 

Advertisement

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!