ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সব রোগের চিকিৎসা দিতেন তিনি, অতঃপর... 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ৬ মে ২০২৩
সব রোগের চিকিৎসা দিতেন তিনি, অতঃপর... 
দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ সরকার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুর রশিদ সরকার নামে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে ফতুল্লার পঞ্চবটীস্থ নাজ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইায়াসমিন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রশীদ সরকার কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাশিমপুরের মৃত বাহার আলী সরকারের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইায়াসমিন জানান, আব্দুর রশীদ সরকার দীর্ঘদিন ধরে মেডিসিন, স্কীন-ভিডি, এলার্জি, নাক- কান ও গলা, থাইরয়েড, হেড-নেক  বিশেষজ্ঞ ও সার্জন পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ পদ্মা ডায়াগনস্টিক সেন্টার ও পঞ্চবটীস্থ নাজ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাগজপত্র দেখতে চাইলে তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে দুই বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

Advertisement

আব্দুর রশীদ সরকার বলেন, ১৯৯২ -১৯৯৪ সালে নারায়ণগঞ্জ জেলার কাচপুরস্থ শুভেচ্ছা ট্রেনিং সেন্টার থেকে ডিএমএস কোর্স সম্পন্ন করেছি। এরপর এক চিকিৎসকের তত্ত্বাবধায়নে বেশ কয়েক বছর কাজ করেছি। পরে লোভে পড়ে এই প্রতারণার কাজ শুরু করেছি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!