ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৮ লাখ টাকার হেরোইনসহ নারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ৬ মে ২০২৩
২৮ লাখ টাকার হেরোইনসহ নারী আটক
২৮ লাখ টাকার হেরোইনসহ নারী আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ মনি আক্তার (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার বাগমারা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাশেম সবুজ। এর আগে শুক্রবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কের সলঙ্গার নিউ লাইন হাসপাতালের সামন থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সলঙ্গার নিউ লাইন হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় ২৮ লাখ টাকা মূল্যের ২৮৫ গ্রাম হেরোইনসহ মনি আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

Advertisement

লেফটেন্যান্ট মো. আবুল হাশেম সবুজ জানান, আটক ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধার হওয়া আলামতসহ তাকে সলঙ্গা থানায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!