ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে র‍্যাবের অভিযানে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জঙ্গি আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ৯ মে ২০২৩
সিলেটে র‍্যাবের অভিযানে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জঙ্গি আটক
ফাইল ছবি

সিলেটে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে আটক করেছে র‍্যাব-৯।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৯ সিলেটের গণমাধ্যম শাখা জানিয়েছে, আটক চারজনের মধ্যে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতী শাখার প্রধান আব্দুল্লাহ মায়মূনও রয়েছে। তারা সবাই পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি।

Advertisement

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর বড়শলায় অভিযান চালিয়ে জঙ্গিদের চারজনের একটি দলকে আটক করা হয়।

এ বিষয়ে র‍্যাব সিলেটের সদর দফতরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!