ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরুর গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিথর কৃষক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১৫ মে ২০২৩
গরুর গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিথর কৃষক
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে গরুর গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাইফুল ইসলাম একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।

জানা যায়, সাইফুল ইসলাম দুপুরে একটি গরু বাড়ির পাশে বিদ্যুৎচালিত সেচপাম্পের পানিতে গোসল করাতে নিয়ে যান। গোসল করানোর একপর্যায়ে গরুসহ সাইফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!