[ দেশজুড়ে ]
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
যশোর সদর উপজেলায় ধান পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামছুন্নাহার নামে এক এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার সাত মাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শামছুন্নাহার একই গ্রামের কামাল হোসেন বিশ্বাসের স্ত্রী।
জানা যায়, বিকেলে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ধান পরিষ্কার করছিলেন শামসুন্নাহার। একপর্যায়ে ফ্যানের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। শামসুন্নাহারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মুক্তাদির বলেন, হাসপাতালে আনার আগেই ঐ নারীর মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!