[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের
প্রতীকী ছবি
বান্দরবানের আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত ইসলাম (৭) এবং আশরাফুল কবির ফইজাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুইজন সম্পর্কে আপন ভাই।
বুধবার বিকেলে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রিফাত ইসলাম এবং আশরাফুল কবির ফইজাম একই এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।
জানা যায়, বিকেলে শিশু রিফাত এবং আশরাফুল বৈদ্যুতিক পানির পাম্প দিয়ে পানি তুলতে যায়। এ সময় বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে রিফাত এবং আশরাফুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
আলীকদম থানার ওসি নাছির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!