মৃত অনুরাগ বাড়ৈ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের আনন্দ বাড়ৈর ছেলে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আনন্দ বাড়ৈর ঘরের একটি বৈদ্যুতিক টেবিল ফ্যানে ত্রুটি দেখা দেয়। এটি মেরামত করে বৈদ্যুতিক সংযোগ দিয়ে বাইরে যান তিনি। এ সময় তার শিশু ছেলে অনুরাগের হাত ফ্যানের তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঐ শিশুর হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। অনুরাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।