ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২৫ এপ্রিল ২০২৩
কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছবিতে সোহেল মিয়া

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোহেল মিয়া একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে। সোহেল মিয়া পেশায় ঔষধ ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, সোহেল মিয়া সকালে পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সোহেলকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!