ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ৩০ এপ্রিল ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী 
ফাইল ফটো

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ববিতা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী রায়হান মিয়া।

শনিবার বিকেলে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউপির পাকুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রায়হান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাঘাটা থানার এসআই জহুরুল হক জানান, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানে নতুন ধানের চাল পরিষ্কার করছিলেন ববিতা। এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন ববিতা। তাকে বাঁচাতে গেলে আহত হন স্বামী রায়হান। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ববিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

তিনি আরো জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!