[ দেশজুড়ে ]
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুলাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুলাহ একই গ্রামের মুনসুর আলীর ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আব্দুলাহ ঢাকার একটি গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করতেন। ঈদুল ফিতরের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছেন। মঙ্গলবার তার দুলাভাই একই গ্রামের আব্দুল মালেকের বাড়িতে নষ্ট হয়ে যাওয়া সেচপাম্প মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে তার শরীরের স্পর্শ লাগে। এতে আব্দুলাহ গুরুতর আহত হন। প্রতিবেশীরা আব্দুলাহকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!