[ দেশজুড়ে ]
মনোনয়ন জমা দেওয়ার পর কাউন্সিলর প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু
ছবি: সংগৃহীত
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের কয়েক ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রস্তাবকারী এম এ জলিল। মঙ্গলবার রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত এম এ জলিল বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষিরোধ মুখার্জী লেনের বাসিন্দা এবং নগরীর চৈতন্য স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আব্দুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন।
কাউন্সিলর প্রার্থী সাদী বলেন, নির্বাচনের মনোনয়ন ফরমে তার প্রার্থীর হওয়ার প্রস্তাবকারী ছিলেন এমএ জলিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে নিয়ে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেই।
দুপুর ১২টার দিকে বাসায় ফিরে যান তিনি। এরপর বিকেল ৪টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!