আটকরা হলেন, মুন্না হাসান ও নুর মোহাম্মদ। তাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি থানায়।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, সুন্দরপুর গ্রামের আমিন মার্ডির বাড়িতে ভুয়া ডিবি পরিচয়ে ঐ ২ ব্যক্তি অভিযান চালায়। এ সময় তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা থেকে বাঁচতে হলে টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে ১৮ হাজার টাকা নেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা আটক করে থানায় খবর দেন।
.png)
তিনি আরো জানান, ভুয়া ডিবিকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।