[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদা আক্তার মৌসুমী বলেন, এ বছর বোরো ২৩ জাতের প্রতি কেজি চালের দাম ৪৪ টাকা এবং প্রতি কেজি ধানের দাম ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোনো প্রকার ঝামেলা ছাড়াই কৃষক সরকারি নিয়ম মেনে খাদ্যগুদামে ধান দিতে পারবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিস্বর পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ শফিকুল আলম, সদর উপজেলার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র দেবনাথ, মিল মালিক সমিতির সভাপতি কাউন্সিলর কবির হোসেন, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমুখ।
.png)
চলতি মৌসুমে মানিকগঞ্জের সরকারি এই খাদ্যগুদামে ৩১ আগস্ট পর্যন্ত তিন হাজার ৯০৪ মেট্রিক টন চাল এবং দুই হাজার ৮২৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!