বুধবার বিকেলে এগুলো উদ্ধার করা হয়। আটককৃত চোরাকারবারী শাহানারা বেগম উপজেলার নাস্তিপুর গ্রামে মৃত. কাশেম আলীর স্ত্রী।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বুধরার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিকেলে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মোস্তাফা মিয়ার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৪টি ব্যাগে থাকা ৭৮ কেজি (প্রায় দু’মণ) রুপা উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে লোকজন না থাকায় কাউকে আটক করা যায়নি।
.png)
অপরদিকে, একই দিন দুপুরে একই উপজেলার বাড়াদি ক্যাম্পের বিজিবি টহলদল স্থানীয় নাস্তিপুর কবরস্থান রোড থেকে এক বোরকা পরিহিত নারীকে আটক কর। পরে তার দেহ তল্লাশি করে বুকে লুকিয়ে রাখা ২ কেজি ৩৪০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহদিুর রহমান আরো জানান, উদ্ধারকৃত রুপার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ এবং সোনার মূল্য ২ কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকা। উদ্ধারকৃত সোনা ও রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং আটক নারীকে দর্শনা থানায় সোর্পদ করে মামলা দেওয়া হয়েছে।