ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকের হাত ধরে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও গৃহবধূ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২৮ মে ২০২৩
প্রেমিকের হাত ধরে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও গৃহবধূ
ফাইল ফটো

মাদারীপুরে স্বামীর জমানো ৩ লাখ ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিক মাসুদ শিকদারের হাত ধরে পালিয়েছেন আয়েশা বেগম নামে এক গৃহবধূ। 

গত ২৬ মে সকালে বাবার বাড়ি থেকে মার্কেট করার কথা বলে পালিয়ে যান ওই গৃহবধূ। প্রেমিক মাসুদ শিকদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার আলমগীর শিকদারের ছেলে

জানা যায়, গত বছরের ফেব্রয়ারিতে গোপালগঞ্জের মুকসেদপুর বাসিন্দা আমিনুল ইসলামের সঙ্গে বিয়ে হয়  আয়েশার। বিয়ের কিছুদিন পর থেকেই পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ চলছিল। তবুও থামেনি আয়েশার পরকীয়া প্রেম। এ বিষয়ে একাধিকবার মিমাংসা হয়। পরে আয়েশাকে মাদারীপুর থেকে শ্বশুরবাড়ি গোপালগঞ্জ মকসেদপুরে নিয়ে যাওয়া হয়। এর কয়েকদিন পরেই গত ২৫ মে বাপেরবড়ি বেড়াতে যান আয়েশা। 

Advertisement

গত ২৬ মে শুক্রবার সকালে মার্কেট করার কথা বলে স্বামীর তিন লাখ ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান আয়েশা। অনেক খোঁজাখুজি করেও স্ত্রীকে না পেয়ে শনিবার রাতে  মাদারীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী আমিনুল ইসলাম। 

ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, আমার স্ত্রী তিন লাখ ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছেন। 
তাকে খুঁজে না পেয়ে প্রথমে থানায় ডায়েরি করেছি। এখন খোঁজখবর নিয়ে জানতে পারলাম আয়েশা তার পরকীয়া প্রেমিক উপজেলার ঘটমাঝি এলাকার আলমগীর শিকদারের ছেলে মাসুদ সঙ্গে পালিয়ে গেছেন।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই গৃহবধূর স্বামী। গৃহবধূ আয়েশাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!