ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ যুবক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ৫ জুন ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ মো. সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার টেপড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সেলিম ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামের বাবুল মিয়ার ছেলে।

Advertisement

জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫ টার দিকে সেলিমকে হেরোইনসহ উপজেলার টেপড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। 

উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় শিবালয় থানায় মাদক আইনে পৃথক একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!