[ দেশজুড়ে ]
রেললাইনে লরি উঠে তেলবাহী ওয়াগনের সঙ্গে সংঘর্ষ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে তেলবাহী একটি ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ ঘটেছে। এতে রেললাইনের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে নগরীর সল্টঘোলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। সল্টঘোলা ক্রসিং পার হওয়ার সময় দুই দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একটি গ্যাসবাহী লরি রেললাইনে উঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষ ঘটে। এটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!