ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ট্রাক গর্তে পড়ে পান ব্যবসায়ী নিহত

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১০ জুন ২০২৩
রাজশাহীতে ট্রাক গর্তে পড়ে পান ব্যবসায়ী নিহত
দুর্ঘটনা কবলিত ট্রাক ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে একটি ট্রাক মহাসড়কের পার্শ্ববর্তী গর্তে পড়ে সুকুমার নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে কেশরহাট টেকনিক্যাল কলেজ এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সুকুমার নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগোরি এলাকার বাসিন্দা।

Advertisement

জানা যায়, নওগাঁ জেলার পান ব্যবসায়ীরা পান কেনার জন্য মোহনপুর উপজেলার একদিলতলা হাটে আসছিলেন। পথিমধ্যে ট্রাকটিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গর্তে পড়ে যায় ট্রাকটি। এতে ট্রাকের ওপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সুকুমার মারা যান। গুরুতর আহত অবস্থায় অনিলসহ দুইজনকে উদ্ধারের পর মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশাহ জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে উদ্ধার করে অন্যদের হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এছাড়া এ ঘটনায় একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!