[ দেশজুড়ে ]
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
রোববার সকাল ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা।
.png)
তিনি বলেন, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ট্রাকটিকে জব্দ করা গেলেও পালিয়েছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!