ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ১৫ জুন ২০২৩
গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইাটাহাটা এলাকায় আগুন লেগে ঝুট গুদাম পুড়ে গেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাতে ইাটাহাটা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে জাহাঙ্গীর আলমের ঝুট গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনেন। আগুনের ঝুট গুদাম ও ওয়েস্টেজ মালামাল পুড়ে গেছে। 

তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!