[ দেশজুড়ে ]
ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ফটো
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে আকবর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। আকবর আলী ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক জানান, সকালে বাড়ির পাশে বিলে হাঁস নিয়ে যান আকবর আলী। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!