[ দেশজুড়ে ]
চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মাথা বিচ্ছিন্ন
ফাইল ফটো
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়েছে।
রোববার বিকেলে উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ার অদূরে সন্ন্যাসী তলার মাঠে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা। তিনি বলেন, সন্ন্যাসী তলার মাঠে ট্রেন লাইনের পাশে অজ্ঞাত ওই যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হওয়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাদের ধারণা, যুবকটি চলন্ত রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে। তবে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ায় ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। যুবকের আনুমানিক বয়স ২৫-২৬ বছর হবে। পরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
.png)
দর্শনা রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক আতাউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!