[ দেশজুড়ে ]
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ হবে: মসিক মেয়র
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু- ফাইল ফটো
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) কোরবানির পশুর সব বর্জ্য দ্রুত অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু।
বুধবার বিকেলে পশুর বর্জ্য অপসারণ সম্পর্কে জানতে চাইলে মেয়র এ কথা জানান।
মেয়র ইকরামুল হক টিটু বলেন, এবার কোরবানি পশুর বর্জ্য অপসারণে ৬০০ পরিচ্ছন্নতাকর্মী, একটি এসকাভেটর, দুইটি লোডার, মসিকের বর্জ্য সংগ্রহের গাড়ি এবং জীবাণুনাশক পানি ছিটানোর জন্য ছয়টি গাড়ি প্রস্তুত থাকবে। আর পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। এবার ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে।
.png)
মসিক সূত্র জানায়, সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডের ৪৬৫টি পয়েন্ট পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে প্রতিটি ওয়ার্ডে ফিনাইল ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। এছাড়া বর্জ্য সংগ্রহের জন্য প্রতিটি হাটে এবং ওয়ার্ডে ২০ হাজার বস্তা সরবরাহ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!