[ দেশজুড়ে ]
নাচলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, বিকেল সাড়ে চারটার দিকে কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের রেললাইনের ওপর রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যুবরণ করেন ঐ যু্বক।
তিনি আরো জানান, রেললাইনের ওপর বসে ছিলেন অজ্ঞাত ঐ যু্বক। রেল পুলিশ তার পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!