নিহতরা হলেন মো. মইন উদ্দিন ও তার স্ত্রী হেসনু বেগম।
স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ জানান, দক্ষিণ সাগরনাল গ্রামের আরজিদ আলীর ছেলে মো. মইন উদ্দিন গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিঁড়ে মইন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী হেসনু বেগম তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
.png)
জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।