মঙ্গলবার দুপুরে জাহাজটি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংলগ্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, গভীর সমুদ্র থেকে ২২৯ মিটার লম্বা এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজটিকে বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগবোটের সহায়তায় নিরাপদে জেটিতে আনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে জাহাজ থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে কয়লা খালাস করা হবে। কয়লা খালাসে সময় লাগবে অন্তত চার দিন।
.png)
গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে প্রথমবার মাতারবাড়ী জেটিতে আসে ‘অউসো মারো’ নামের পানামার পতাকাবাহী জাহাজ। এরপর মে মাসে চারটি এবং জুনে একটি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়ী আসে।