[ দেশজুড়ে ]
হোটেলে অসামাজিক কাজের সময় ১৯ যুবক-যুবতী ধরা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড ও কোতোয়ালী মোড়ের দুটি হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১৯ যুবক-যুবতীকে আটক করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে স্টেশন রোড এলাকার হোটেল হিলটাউন (আবাসিক) থেকে ছয় যুবক ও চার যুবতীকে এবং রাত ১টার দিকে কোতোয়ালী মোড় সংলগ্ন রঙ্গম সিনেমা হল এলাকার হোটেল সম্রাট থেকে পাঁচ যুবক ও চার যুবতীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে হোটেল হিলটাউন ও হোটেল সম্রাটে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!