ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবককে গলা কেটে হত্যা, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ৯ জুলাই ২০২৩
যুবককে গলা কেটে হত্যা, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় নয়ন সিকদার নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে নিহত নয়নের মা নাছিমা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন, জয়, ইয়াসিন আরাফাত, জুয়েল, ফরহাদ ও শাওন।

Advertisement

নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে যান নয়ন। রাত ৮টার দিকে স্বজনরা জানতে পারেন তাকে কেউ গলা কেটে ও ছুরিকাঘাত করে বোয়ালিয়া খাল এলাকায় বালুর স্তূপে ফেলে রেখে গেছে। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম মিয়া। তিনি জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। এ ঘটনায় ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!