ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম গাছে ঝুলছিল বাবুর নিথর দেহ 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ৯ জুলাই ২০২৩
আম গাছে ঝুলছিল বাবুর নিথর দেহ 
ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে  আম  গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বাবু মৃধা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার পৌরসভার নান্দিকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাবু মৃধা ওই এলাকার সেকান্দার আলী মৃধার বড় ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিহত বাবুর বোন জামাই রবিউল জোমাদ্দার জানান, বাবু মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন স্থানে তার চিকিৎসাও করা হয়েছিল। তারপরেও সে তেমন একটা সুস্থ হয়নি। এর আগেও একবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল। ওরে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। মাঝেমধ্যে সুস্থ হলে তখন ছেড়ে দেওয়া হয়।

Advertisement

রোববার সকালে আমার স্ত্রীর বড় বোন সুমি তাকে ঘরের সামনে পুকুর পাড়ে আম গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, মানসিক রোগী বাবুর মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ  বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!