[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় আগুন, পুড়ল কোটি টাকার মালামাল
ফাইল ফটো
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন লেগেছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বেলায়েত হোসেন নামে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত চলছে।
.png)
স্থানীয়রা জানান, কারখানাটিতে সহজে দাহ্য পদার্থের বিপুল পরিমাণ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মেসার্স রহমান টেক্সটাইলের (হলি ফেব্রিক্স) স্বত্বাধিকারী রেজাউল করিম বলেন, আগুনে ২০ লাখ টাকার ফেব্রিক্স ও মেশিনারিজসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!