ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কে পাহাড় ধসে আটকা মাইক্রোবাস, যান চলাচল বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ৪ আগস্ট ২০২৩
সড়কে পাহাড় ধসে আটকা মাইক্রোবাস, যান চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

 

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। ফলে লালখান বাজার-টাইগারপাস সড়কের একপাশে বন্ধ রয়েছে যান চলাচল।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পাহাড়ের একাংশ ধসে একটি মাইক্রোবাসের ওপর পড়লে গাড়িটি সেখানে আটকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এদিকে, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল। সড়কে ধসে পড়া মাটি সরাতে কাজ শুরু করেন তারা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পাহাড় থেকে মাটি ধসে পড়ায় দ্বিমুখী ঐ সড়কের লালখান বাজার থেকে টাইগারপাসমুখী যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীতমুখী লেনে স্বাভাবিক রয়েছে যান চলাচল।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!