[ দেশজুড়ে ]
ঘুম থেকে উঠে মা দেখলেন পানিতে ভাসছে মেয়ের মরদেহ
ফাইল ফটো
শনিবার সন্ধ্যা। দেড় বছরের মেয়ে মাইশাকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা মর্জিনা বেগম। পরে ঘুম থেকে উঠে মাইশা হাটতে হাটতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। হঠাৎ ঘুম থেকে উঠে মাইশাকে কাছে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় মাইশাকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন মা মর্জিনা। স্বজনরা এসে শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নের কুমারবাড়ি এলাকার খলিফাবাড়িতে। শিশু মাইশা ওই এলাকার শাহ আলমের মেয়ে।
শিশুটির চাচা জাহিদুল ইসলাম জানান, মা ও মেয়ে একসঙ্গে ঘুমে ছিলেন। শিশুটি এরমধ্যে একবার সজাগ হয়ে মোবাইল ধরলে মা তাকে বারণ করে ঘুমাতে বলে নিজেও ঘুমিয়ে পড়েন। কিন্তু শিশুটি না ঘুমিয়ে ঘরের বাইরে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এরপর মা সজাগ হয়ে সন্তানকে কাছে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে চিৎকার শুরু করেন। স্বজনরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মঠবাড়ি ইউপি চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার জানান, ঘটনাটি মর্মান্তিক। অভিভাবকদের শিশুদের প্রতি আরো সচেতন হতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!