ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কম্বাইন হারভেস্টার ব্যবহারে বাড়ছে আউশের উৎপাদন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ২৪ আগস্ট ২০২৩
কম্বাইন হারভেস্টার ব্যবহারে বাড়ছে আউশের উৎপাদন
কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে দেশে আউশ ধানের উৎপাদন বেড়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে দেশে আউশ ধানের উৎপাদন বেড়েছে। কম খরচে এবং জলাবদ্ধ ক্ষেত থেকে ধান উঠানোর প্রক্রিয়া সহজ হয়েছে। একই সঙ্গে লাঘব হয়েছে কৃষকের কষ্ট।

বৃহস্পতিবার এক শস্য কর্তন অনুষ্ঠানে কৃষিবিভাগ সূত্রে এসব তথ্য জানানো হয়।

কৃষি বিভাগ আরো জানায়, সরকার আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের কৃষকদের ৫৭ কোটি টাকা প্রণোদনা দিয়েছে। এই যন্ত্রটি ব্যবহার করে অতি দ্রুত জলাবদ্ধ এলাকা থেকে ধান তোলা সম্ভব। এছাড়া ঘণ্টায় চার বিঘা এবং বিঘাপ্রতি মাত্র দুই হাজার টাকা খরচে কৃষকরা ধান তুলতে পারবেন যা আগের তুলনায় অনেক সময় ও অর্থ সাশ্রয়ী।

Advertisement

কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে দেশে আউশ ধানের উৎপাদন বেড়েছে।বৃহস্পতিবার সদর উপজেলা কৃষি অফিসের আয়োজিত শস্য কর্তন অনুষ্ঠানে সদর উপজেলার বক্ষ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা মাঠে ২৫ বিঘা শস্য কর্তন করা হয়। চলতি মওসুমে এ এলাকায় ৪০০ বিঘা আউশ ধান কর্তন করা হবে।  

সাতক্ষীরা খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, সরকার কৃষকদেরকে কম্বাইন হারভেস্টার ব্যবহারের প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে দেশে খাদ্যশস্যের যে ঘাটতি রয়েছে কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে সেই ঘাটতির অনেকটাই পূরণ করা সম্ভব। এছাড়া কৃষিশ্রমিকের যে সংকট রয়েছে তা এই যন্ত্রটি পূরণ করে দিচ্ছে।

কম্বাইন হারভেস্টার ব্যবহারে দেশে আউশ ধানের উৎপাদন বেড়েছে।শস্য কর্তন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনীয়র হারুনার রশীদ, উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, উপসহকারী কৃষি অফিসার সুমন কুমার সাহা স্থানীয় কৃষক রফিকুল ইসলাম, মো. সোনাই গাজীসহ ৪০ জন কৃষক। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!