[ দেশজুড়ে ]
১৯ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন সুমন। ছবি: সংগৃহীত
১৯ বছর পালিয়েও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন সুমনের (৪২) শেষ রক্ষা হলো না। পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে ফেনী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ার হোসেন সুমন ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউপির আহম্মদপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ২০০৪ সালের একটি হত্যার ঘটনায় সুমন বাড়ি থেকে পালিয়ে যায়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ সময় তিনি নাম পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ক্যাম্পের র্যাব সদস্যরা ও সোনাগাজী মডেল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
.png)
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেম বলেন, সুমন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!