[ দেশজুড়ে ]
হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হারিয়ে যাওয়া ৪টি স্মার্টফোন ফেরত দিয়েছে পুলিশ। মঙ্গলবার মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া তার অফিস কক্ষে মোবাইল ফোনগুলো মালিকদের বুঝিয়ে দেন।
মোবাইল ফোনের মালিকরা হলেন মো. সবুর মিয়া, মো. হেলাল মিয়া, মো. মনির হোসেন ও মো. রাকিব হোসাইন।
জানা যায়, মোবাইলগুলো হারিয়ে যাবার পর মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন মোবাইল মালিকরা।
.png)
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, পুলিশ সুপার মুক্তাধরের দিক নির্দেশনা ও সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ’র তত্ত্বাবধানে এএসআই মো. মামুনুর রশিদ তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!