[ দেশজুড়ে ]
রাজাপুরে এসিল্যান্ডের বাসায় তালা ভেঙে টাকা-স্বর্ণালঙ্কার চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুর উপজেলার দরজার কলাপসিবল তালা ভেঙে সহকারী কমিশনারের (এসিল্যান্ড-ভূমি) বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় এ চুরি সংঘটিত হয়।
জানা যায়, অসুস্থ বাবাকে দেখতে ১৮ আগস্ট ছুটি নিয়ে ঢাকায় যান এসিল্যান্ড ফারজানা ববি মিতু। ৩ সেপ্টেম্বর তার কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোরের দল ঘরের দরজার কলাপসিবল তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি দেখে এসিল্যান্ড ও থানা পুলিশকে জানান।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুরি
লিংক সফলভাবে কপি হয়েছে!