[ দেশজুড়ে ]
গোপালগঞ্জে বিটিএ সদর উপজেলার কমিটির অভিষেক
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিটিএ-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
সদর উপজেলা শাখার সভাপতি ফরিদ আহমেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন প্রমুখ।
.png)
পরে একই স্থানে বিটিএ কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএ জেলা শাখার সভাপতি মো. মাহে আলম।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!