[ দেশজুড়ে ]
আলীকদমে আগুনে পুড়েছে কোটি টাকার ফুল ঝাড়ু
ছবি: ডেইলি বাংলাদেশ
বান্দরবানের আলীকদম উপজেলায় ১ নম্বর সদর ইউপির বাসস্টেশন এলাকায় ফুল ঝাড়ুর গোডাউনে অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়, পরে আলীকদম ও লামা উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম দীর্ঘ দিন যাবত ধরে ফুল ঝাড়ুর ব্যবসা করে আসছে। পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ফুল ঝাড়ু সংগ্রহ করে স্টেশন এলাকার একটি নিজস্ব গোডাউন সংরক্ষণ করেন ঢাকাসহ বিভিন্ন জেলায় বাজারজাত করার জন্য। সেখানে আনুমানিক ১২ ট্রাকের মতো ফুল ঝাড়ু ছিল। এক ট্রাক ফুল ঝাড়ুর বাজার মূল্য ৮ লাখ টাকার ওপরে। অনুমান করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা।
.png)
আলীকদম ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!