ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নকল সোনা দেখিয়ে গৃহবধূর আসল স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৩
নকল সোনা দেখিয়ে গৃহবধূর আসল স্বর্ণালংকার লুট
ভুক্তভোগী মনোয়ারা খাতুন

ঝিনাইদহের কালীগঞ্জে নকল সোনার বার দেখিয়ে মনোয়ারা খাতুন নামে এক গৃহবধূর আসল স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। 

এ ঘটনায় বুধবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী। ভুক্তভোগী মনোয়ারা খাতুন উপজেলার কুল্যাপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। 

মনোয়ারা খাতুন জানান, গত ৪ সেপ্টেম্বর জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে গাড়িতে শহরের মেইন বাসস্ট্যান্ডে নামেন। ঝিনাইদহের উদ্দেশে যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। এ সময় এক ইজিবাইক চালক এসে বলে কোথায় যাবেন। এরপর ওই ইজিবাইক চালক বলেন, চলেন আমি যাবো। ইজিবাইকে চড়ে তারা দুইজন ঝিনাইদহ যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর ওই ইজিবাইক চালক সোনার বার দেখিয়ে বলেন- এই সোনা আমি কুড়িয়ে পেয়েছি। এরপর ইজিবাইকে আর একজন উঠেন। তিনি এই সোনা আসল বলে আমাকে নিতে বলেন। তারা একটি মেমোও দেখায়। কিছু দূর যাওয়ার পর ওই যাত্রী নেমে আর একজন ইজিবাইকে উঠেন। তিনি বলেন- শরীরের সোনা খুলে এই তিন ভরি ওজনের সোনা নেন। এরপর ওই নারী যাত্রী শরীরে থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও হাতের চুড়ি খুলে দিয়ে দেন ও নকল সোনার বার নেন। এরপর গাড়িতে থাকা ওই লোক নেমে যান।

Advertisement

তিনি আরো বলেন, কিছু দূর যাওয়ার পর ইজিবাইক চালক বলেন, গাড়িতে আগুন ধরে গেছে আপনারা নেমে পড়েন। কিন্তু গাড়িতে কোনো আগুন লাগার দৃশ্য দেখিনি। পরে একটি ভ্যান ডেকে তাদের উঠিয়ে দেওয়া হয়।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার রহিমা খাতুন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মনোয়ারা খাতুন।


 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!