মেহেরপুরে হেরোইনসহ ৩ জন আটক
মেহেরপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে ৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (২৩), একই গ্রামের আমির আলীর ছেলে শাওন (১৯), মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পশ্চিমপাড়ার হাসান আলীর ছেলে জুয়েল রানা (২৩)।
বুধবার রাত ১১ টার দিকে গাংনী থানার ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তোহিদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদে গাঁড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ রাজিব হোসেন ও শাওনকে আটক করেন।
.png)
অপরদিকে একই সময় মুজিবনগর থানার এসআই খালিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী ও মুজিবনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।