ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ৮ সেপ্টেম্বর ২০২৩
বাসের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আলামিন হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের পাঁচমাইল বাজারে এ দুর্ঘটনা ঘটনা।

নিহত আলামিন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের মানিকদিহি পাড়ার জবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন চানাচুর বিক্রেতা ছিলেন।

Advertisement

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আলামিন হোসেন। এ সময় পাঁচমাইল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রয়েল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান বলেন, ঘটনার পর বাস নিয়ে পালিয়ে যান চালক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!