ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫
প্রতীকী ছবি

মেহেরপুর ও গাংনী থানার ১২ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ১৫ আসামি গ্রেফতার হয়েছে। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ ১০ জন আসামি ও গাংনী থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে ৫ জন আসামি।

মেহেরপুর সদর থানায় গ্রেফতারকৃতরা হলেন- রাজনগর গ্রামের সাজেদুর রহমান, কুতুবপুর গ্রামের সবুজ, ময়ামারি গ্রামের জমির উদ্দিন, আরিফ হোসেন, কোলা গ্রামের আল আমিন, মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার খুরশিদ, মহিউদ্দিনের স্ত্রী শাহিনা খাতুন, ছেলে ইলিয়াস হোসেন, শহরের মল্লিকপাড়া এলাকার মহিউদ্দীন ও শহরের নতুনপাড়ার ডাবলু হোসেন।

Advertisement

এছাড়া গাংনী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিদের মধ্যে রয়েছে- গাঁড়াডোব গ্রামের সাহিন আলীর স্ত্রী বৃষ্টি খাতুন, বাওট গ্রামের খাইরুল ইসলাম, কুমারীডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেন, গাড়াডোব কাছারীপাড়া এলাকার সাহাবুদ্দিন ও বেতবাড়িয়া গ্রামের আলাইহিম হোসেন।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এসব গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট থানা এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে নিলে তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!