ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রসাদ খাওয়ানোর পর লুট করলো ১৪৫ ভরি স্বর্ণালঙ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রসাদ খাওয়ানোর পর লুট করলো ১৪৫ ভরি স্বর্ণালঙ্কার
গ্রেফতারকৃত রণজিৎ

নারায়ণগঞ্জ শহরের কালীবাজার এলাকায় প্রসাদ খাওয়ানোর পর প্রায় দেড় কোটি টাকার সোনা নিয়ে পালিয়ে যাওয়া প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাকে ১ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার সকালে শহরের কালীবাজার জরিনা মেনশন মার্কেটের ২য় তলায় পায়েল কোয়েলী স্বর্ণ শিল্পালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রতারক চোর ১৪৫ ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। 

গ্রেফতারকৃত রণজিৎ চাঁদপুরের হরেন্ড চন্দ্র দেকনাথের ছেলে।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সকালে দুই ব্যক্তি এসে দুটি সোনা চুড়ি বানাতে দেন। পরে একজন পূজার প্রসাদ দেন খেতে। সরল বিশ্বাসে আমি ও কর্মচারী জয়চন্দ্র সূত্রধর খেয়ে অজ্ঞান হয়ে পড়ি। দুপুরের দিকে জ্ঞান ফিরলে দেখি; ক্যাশ ড্রয়ার ভাঙা। পরে দোকানে থাকা সব স্বর্ণ মিলিয়ে দেখি ১৪৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নেই। এ ঘটনায় টিটন হালদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর দীপক জানান, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় রণজিৎ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া ১৪৫ ভরি স্বর্ণালঙ্কার থেকে ১২৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ ও টাকা উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই তাকে একদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!